উত্তরদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে তৃনমূল কংগ্রেসের কর্মীসভা

আগামী ত্রিশতর পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জোর কদমে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের উন্নয়ন মূলক কর্মসূচী তুলে ধরে প্রচারের নেমেছে শাসক দল। কারন এখনও বেশ কিছু বুথে বিরোধীরা শক্তিশালি রয়েছে। সেই সমস্ত এলাকা চিহ্নিত করে শাসক দলল তৃনমূল কংগ্রেস ঝাপিয়ে পড়েছে ময়দানে। এমনি একটি বুথ উত্তর দিনাজপুর জেলার বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন মেদিনিপুরের ঝাপল বুথ। এদিন তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মিসভায় আয়োজন করা হয়। এদিনের এই কর্মীসভায় হাজির ছিলেন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা,এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহকারি সভাপতি রুস্তম আলী সহ প্রমূখ। সেখানে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্প গুলি তুলে ধরা হয়। এদিনে কর্মিসভার শেষে ১৫০ টি পরিবার তৃনমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা।

        এদিন ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা জানান, পঞ্চায়ের নির্বাচনকে  মাথায় রেখে একটি কর্মিসভার আয়োজন করা হয়। এদিন ১৫০ টি পরিবার তৃনমূল কংগ্রেসে যোগদান করে বলে তিনি জানান।